1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“আগামির বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ”

  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩২২ জন দেখেছেন

“আগামির বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ”

এস.এম. ইয়াছিন শামীম

‎আগামির বাংলাদেশ—
‎এটা কেবল সেতু, রেললাইন, বা মেট্রোর দেশ হবে না।
‎এটা হবে এমন একটি স্বপ্ন,
‎যেখানে রাসূল (সা.)-এর আদর্শে গড়ে উঠবে প্রতিটি হৃদয়।

‎এখানে উন্নয়নের সংজ্ঞা হবে—
‎ইনসাফ,
‎তাকওয়া,
‎আর মানুষের মাঝে ভালোবাসা ও দায়িত্ববোধ।

‎এই দেশ হবে এমন এক ভূখণ্ড—
‎যেখানে স্কুলে শিখবে শিশুরা:
‎”আমার নেতা মুহাম্মদ (সা.),
‎আমার আদর্শ কুরআন।”

‎নতুন সকাল শুরু হবে আজানের ধ্বনিতে,
‎দিন চলবে হালাল উপার্জনের মাধ্যমে,
‎আর রাত ঘুমাবে ইবাদতের শান্তিতে।

‎আগামির বাংলাদেশে কেউ অন্যায় করবে না,
‎কারণ আইন হবে আল্লাহর,
‎আর শাসক হবে খলিফার মতো আমানতদার।

‎নারীরা চলবে সম্মানে,
‎পর্দা হবে তাদের গর্ব,
‎আর সমাজ দেখবে—
‎নারী মানে দায়িত্ব, নারী মানে আলোর উৎস।

‎তরুণেরা জেগে উঠবে নতুন ইতিহাস লিখতে,
‎তাদের হাতে থাকবে কুরআনের শিক্ষা,
‎আর হৃদয়ে থাকবে দীপ্ত আত্মবিশ্বাস—
‎”আমিই বদলে দেব এই বাংলাদেশ!”

‎আগামির বাংলাদেশ—
‎এটা আর চোর-দুর্নীতির রাজনীতি না,
‎এটা হবে রুহানিয়াতের বিপ্লব,
‎যেখানে প্রতিটি ব্যালটের কালি সাক্ষ্য দেবে—
‎এই দেশ আবার আল্লাহর পথে ফিরে যাচ্ছে!

‎এই বাংলাদেশ গড়বে তারা—
‎যারা রাতে কাঁদে উম্মাহর জন্য,
‎যারা নিজের আরামের চেয়ে দ্বীনের দাওয়াতকে বেশি ভালোবাসে,
‎যারা জানে,
‎”আমাদের শহীদ হওয়া লাগলে হলেও,
‎আমরা গড়বো—ইসলামের বাংলাদেশ!”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির