চাঁদপদ্ম
রংধনু
হৃদয়ে তুমি ফুটিয়াছ চাঁদপদ্ম।
সাদা পাপড়িতে আসন হৃদয়ে।
তোমার পবিত্র সুশোভিত সৌন্দর্যে
পথ দেখিয়াছি আমি,
বিপথ থেকে সুপথে।
হৃদয়ে দিয়েছে দোলা
তোমার স্বপনে বিভোর।
তীর হারা ঢেউয়ের মতো
ছুটে চলি সাগরপানে।
স্বপন আমার হবে না সত্যি,
যদি না পায় তোমার দেখা।
কালবৈশাখী ঝড়ে, পাখির নীড় ভাঙ্গে।
তেমনই ভেঙ্গে যাবে আমার হৃদয়।
শত ঝড় বৃষ্টি প্রতিকূলতা জয় করে।
পাখি নীড় বাঁধে ভালোবেসে।
তোমাকেও ভালোবেসে স্হান দিয়েছি,
পাখির নীড়ের মতো করে হৃদয়ে।
Leave a Reply